
চমৎকার একটি যশোর গড়ার দৃঢপ্রত্যয় ব্যক্ত করে যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেছেন, যশোর পুলিশ এখন থেকে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশে কাজ করবে। সাধারণ মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। সন্ত্রাসী অস্ত্রধারী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে পুলিশ। মাদক নির্মূলে যথাযথ অভিযান চালিয়ে কাজ করা হবে। শহর থেকে যানজট কমানোসহ কিশোর অপরাধী রোধে সক্রিয় ভূমিকা রাখবে পুলিশ। সাংবাদিক ও পুলিশের কাজ অনেকটা অভিন্ন। সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করা হবে। আজ দুপুর ১২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, যশোর কেন্দ্রিক চলমান অপরাধ মূলক সমস্যাগুলো ফাইন্ড আউট করে অভিযান পরিচালনা করা হবে। বিগত সময়ের অস্ত্রধারী সন্ত্রাসী, অপরাধে জড়িত চিহ্নিতদের একে একে আটকের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচন ও তফসিল ঘোষণার আগে দৃশ্যত আইনশৃঙ্খলার উন্নতি করা হবে। এ ব্যাপারে সকল থানা ও জেলা পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ অস্ত্রবাজ এমনকি সাংবাদিকতার নামে চাঁদাবাজিতে লিপ্ত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যানজটরোধে পৌর ও জেলা প্রশাসনের সাথে কথা বলে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চমৎকার একটি যশোর গড়ার দৃঢপ্রত্যয় ব্যক্ত করে যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেছেন, যশোর পুলিশ এখন থেকে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশে কাজ করবে। সাধারণ মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। সন্ত্রাসী অস্ত্রধারী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে পুলিশ। মাদক নির্মূলে যথাযথ অভিযান চালিয়ে কাজ করা হবে। শহর থেকে যানজট কমানোসহ কিশোর অপরাধী রোধে সক্রিয় ভূমিকা রাখবে পুলিশ। সাংবাদিক ও পুলিশের কাজ অনেকটা অভিন্ন। সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করা হবে। আজ দুপুর ১২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, যশোর কেন্দ্রিক চলমান অপরাধ মূলক সমস্যাগুলো ফাইন্ড আউট করে অভিযান পরিচালনা করা হবে। বিগত সময়ের অস্ত্রধারী সন্ত্রাসী, অপরাধে জড়িত চিহ্নিতদের একে একে আটকের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচন ও তফসিল ঘোষণার আগে দৃশ্যত আইনশৃঙ্খলার উন্নতি করা হবে। এ ব্যাপারে সকল থানা ও জেলা পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ অস্ত্রবাজ এমনকি সাংবাদিকতার নামে চাঁদাবাজিতে লিপ্ত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যানজটরোধে পৌর ও জেলা প্রশাসনের সাথে কথা বলে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে। মত বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ। এ সময় যশোর জেলা গোয়েন্দা শাখার অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি অভিযানের সাফল্য তুলে ধরেও তথ্য দেন পুলিশ সুপার। সভায় আরো বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, দৈনিক গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ফারাজী সাঈদ আহমেদ বুলবুল প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অস্ত্রধারীদের আটকে অভিযান পরিচালনার জোর দাবি জানান। এছাড়া তীব্র যানজট থেকে নগরবাসীকে মুক্তির ব্যাপারে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান। মত বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ। এ সময় যশোর জেলা গোয়েন্দা শাখার অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি অভিযানের সাফল্য তুলে ধরেও তথ্য দেন পুলিশ সুপার। সভায় আরো বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, দৈনিক গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার ফারাজী সাঈদ আহমেদ বুলবুল প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অস্ত্রধারীদের আটকে অভিযান পরিচালনার জোর দাবি জানান। এছাড়া তীব্র যানজট থেকে নগরবাসীকে মুক্তির ব্যাপারে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন