রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ এএম
অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত ও নেটিজেনদের আগ্রহের শেষ নেই। তার জীবনের অনেক অধ্যায়ই প্রকাশ্যে এলেও এবার আরও একটি অজানা গল্প শেয়ার করেছেন ‘কিং খান’। জানিয়েছেন, অপু বিশ্বাস বা বুবলী নন, একসময় গুলশানের ইংলিশ মিডিয়ামের এক তরুণীকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন তিনি।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিজীবনের এই অজানা অধ্যায় তুলে ধরেন শাকিব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রনায়িকা পূর্ণিমা।

অনুষ্ঠানে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দুজনের সম্পর্ক গভীর হলেও শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয় বলে জানান এই অভিনেতা।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি— আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

তিনি বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি, তখন ভাবি—কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায়, তখন মনে হয় এরকম হয়ে যায়।’

অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, সেই তরুণী যদি আবার কখনও শাকিব খানের জীবনে ফিরে আসেন, তাহলে তিনি তাকে গ্রহণ করবেন কি না। জবাবে শাকিব খান বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

শাকিব খানের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তার ব্যক্তিজীবনের সেই অজানা প্রেমের গল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্ত ও নেটিজেনদের মধ্যে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X