রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি এবার যুক্ত করলেন আরও একটি সম্মানজনক অর্জন। অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটারস ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। অভিনয়জীবনে অসামান্য অবদান এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা পাচ্ছেন তিনি।

২০২৬ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলাকালে আগামী ১৪ আগস্ট মেলবোর্নের ফেডারেশন স্কয়ার-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রানী মুখার্জির হাতে এই সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়া হবে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় রানী মুখার্জি বলেন, লা ট্রোব ইউনিভার্সিটির কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। তাঁর ভাষায়, সিনেমাই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক। গল্প বলার শক্তির মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা তৈরি, সামাজিক আলোচনা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে সম্মানজনকভাবে উপস্থাপন করে আসছে। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে এই সম্মাননা পাওয়া তাঁর কাছে আরও বেশি গৌরবের। এজন্য তিনি লা ট্রোব ইউনিভার্সিটি এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কাজ করে আসছেন রানী। বিশেষ করে নারী, শিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অবদান অনস্বীকার্য। তাঁর সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে লা ট্রোব ইউনিভার্সিটি।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ আগস্ট। আর শেষ হবে ২৩ আগস্ট। ১০ দিনব্যাপী উৎসবের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করবে বলে মনে করেন আয়োজকরা।

রানীর বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে শক্তিশালী ও সমাজসচেতন চরিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ ফ্র্যাঞ্চাইজি এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি নারীর অধিকার, লিঙ্গবৈষম্য, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোকে সিনেমায় তুলে ধরেছেন। পর্দার বাইরেও শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ নানা মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X