রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

১৬ বছর পর নীরবতা ভাঙলেন প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
সাদিয়া জাহান প্রভা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ১৬ বছর পর নিজের ব্যক্তিগত জীবন, অতীতের সম্পর্ক, এনগেজমেন্ট ভেঙে যাওয়ার ঘটনা এবং সাইবার বুলিং নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে দীর্ঘদিনের আলোচিত নানা বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

পডকাস্টে প্রভা স্পষ্ট করে বলেন, তাকে ঘিরে দীর্ঘদিন ধরে যে "বিশ্বাসভঙ্গ" বা "প্রতারণা"র অভিযোগ প্রচলিত রয়েছে, সেটি সঠিক নয়। তার ভাষায়, একটি ঘটনার পেছনে আরও অনেক বাস্তবতা থাকে, যা সাধারণ মানুষ জানেন না।

অভিনেত্রী জানান, এনগেজমেন্ট হওয়ার পরও প্রায় ১৫ থেকে ২০ দিন তিনি নিজের পরিবার এবং যাঁর সঙ্গে তার বাগদান হয়েছিল, উভয় পক্ষকেই বিয়ে না হওয়ার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। তার দাবি, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না; বরং দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে আলোচনা ও চেষ্টা চলেছিল।

প্রভা আরও বলেন, সেই সময় পারিবারিক আপত্তিও ছিল। বিশেষ করে যার সঙ্গে তার বাগদান হয়েছিল, তিনি ভাঙা পরিবার থেকে আসায় পরিবারের কিছু সদস্য আপত্তি জানিয়েছিলেন। তবে বর্তমান সময়ে সমাজের দৃষ্টিভঙ্গি অনেক বদলেছে বলেও মন্তব্য করেন তিনি।

এনগেজমেন্ট ভাঙার প্রসঙ্গে অভিনেত্রী জানান, সম্পর্কটি ভেঙে ফেলা সহজ ছিল না। তাদের মধ্যে প্রায় ৯ থেকে ১০ মাসের দূরত্ব তৈরি হয়েছিল, যার মধ্যে ব্রেকআপ ও প্যাচআপের নানা অধ্যায় ছিল। ফলে পরবর্তী সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি।

তিনি বলেন, নিজের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে এবং নিজের সততার জায়গা বজায় রেখেই নিয়েছিলেন। তাই একদিন হঠাৎ করে কাউকে না জানিয়ে বিয়ে করেছেন—এমন ধারণার কোনো ভিত্তি নেই।

সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, তিনি জানেন যারা সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তারা তার কঠিন সময় এবং মানসিক সংগ্রাম সম্পর্কে অবগত। তাই তিনি শুধু এটুকুই পরিষ্কার করতে চান যে, তিনি কখনো কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

সাম্প্রতিক এই পডকাস্টে দেওয়া বক্তব্যের মাধ্যমে দীর্ঘদিনের বিতর্ক নিয়ে নিজের অবস্থান প্রথমবারের মতো বিস্তারিতভাবে তুলে ধরলেন সাদিয়া জাহান প্রভা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X