রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ এএম
শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবার প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় অংশ নিতে যাচ্ছেন। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী নিজে এবং শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।

দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লা জানান, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তাঁর সংগীতভ্রমণ ও স্মৃতিগুলো পৌঁছে দিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।”

জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তাঁর দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবন থেকে বেছে নেওয়া জনপ্রিয় ১০টি গান পরিবেশন করবেন। বিভিন্ন সময়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হচ্ছে এই আয়োজন।

পারিবারিক কারণে প্রায় মাসখানেকেরও বেশি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। শিল্পকলা একাডেমির আয়োজন শেষে আবারও দেশের বাইরে উড়াল দেবেন রুনা লায়লা। চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশী দর্শক মাতাবেন তিনি।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতসন্ধ্যায় গান পরিবেশন করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠবেন রুনা লায়লা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X