মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ বিজয়ী সামানজার সাঈদ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ বিজয়ী সামানজার সাঈদ

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন সামানজার সাঈদ।

এবারের প্রতিযোগিতার আয়োজন করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন সামানজার। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী, আর দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মনজুর।

আয়োজকদের মতে, শুধু বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে নয়; বরং বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সামাজিক দায়বদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

এবারের আসরের বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম। দেশের প্রতিষ্ঠিত এই ব্যক্তিত্বদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়।

মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাচ্ছে ৭৫তম মিস ওয়ার্ল্ডের মূল আসর। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X