মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অনিদ্রা নিয়ে সামান্থার অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এবার তিনি গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাতের ঘুম না হওয়ার বিষয়টি তুলে ধরেন সামান্থা। তার এই পোস্ট অনেক অন্তঃসত্ত্বা নারীর পরিচিত একটি সমস্যার প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় অনিদ্রা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। এ সময় শরীরে হরমোনের পরিবর্তন, শারীরিক অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ, পিঠ ও কোমরের ব্যথা এবং অনাগত সন্তানকে ঘিরে মানসিক উদ্বেগের কারণে অনেক নারীর স্বাভাবিক ঘুম ব্যাহত হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় দিনে অতিরিক্ত ঘুমঘুম ভাব তৈরি হলেও রাতে গভীর ঘুম আসতে সমস্যা হতে পারে। এছাড়া ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে, যা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা, আরামদায়ক ভঙ্গিতে ঘুমানো, ক্যাফিনজাতীয় পানীয় এড়িয়ে চলা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করলে অনিদ্রার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এদিকে সামান্থা জানিয়েছেন, চলমান কাজগুলো শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। তার এই খোলামেলা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক অনুরাগী তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা নির্দ্বিধায় তুলে ধরার জন্য প্রশংসাও করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X