মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মুখ খুললেন গৌতম সাহা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
অপু বিশ্বাস ও গৌতম সাহা।

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার—সবকিছুই নিয়মিত আলোচনায় থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তার কঠিন সময় এবং শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। খবরটি সত্য হলে তিনি অপুকে আন্তরিক শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি গুজব হয়, তাতেও অবাক হওয়ার কিছু দেখেন না। তার বিশ্বাস, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়েই জীবনে এগিয়ে যেতে পারবেন।

তিনি আরও বলেন, অর্থ ও ক্যারিয়ারের সাফল্যই জীবনের একমাত্র সুখ নয়। একজন নারী হিসেবে অপু বিশ্বাসেরও একটি সুখী সংসার ও স্বাভাবিক পারিবারিক জীবন পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মাকে হারানোর পর ছেলে জয়কে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ তার প্রাপ্য বলেও মন্তব্য করেন গৌতম সাহা।

সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম। তার দাবি, সেই সময়ে অপুকে মানসিকভাবে শক্ত রাখতে তিনি রাতের পর রাত কথা বলেছেন, সাহস জুগিয়েছেন এবং অভিনয়জীবনে ফিরে আসার জন্য পাশে ছিলেন। পরে তৃতীয় ব্যক্তির কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও জানান তিনি।

অন্যদিকে, বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে কাজ করলেও, বুবলীর মতো সহযোগিতাপরায়ণ শিল্পী খুব কম দেখেছেন বলে মন্তব্য করেন তিনি। কাজের প্রতি বুবলীর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব তাকে মুগ্ধ করেছে বলেও জানান এই ফ্যাশন কোরিওগ্রাফার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X