মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিরতি ভেঙে ফিরছেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৪০ এএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

কন্যাসন্তানের জন্মের পর দীর্ঘদিন অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গেল ঈদে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা কোনো আনুষ্ঠানিক আয়োজনে অংশ নেননি তিনি। নবজাতক সন্তান ও নিজের শারীরিক সুস্থতাকে প্রাধান্য দিয়ে পুরো সময়টাই কাটিয়েছেন পরিবারের সঙ্গে।

তবে এবার সেই বিরতির অবসান ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পরিচালক জাহিদ হোসেন পরিচালিত নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন বুবলী। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ।

সিনেমাটির নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই শুটিংয়ে যোগ দেবেন। এরই মধ্যে তার উপস্থিতি ছাড়া অন্যান্য দৃশ্যের ধারণকাজ সম্পন্ন করা হবে।

পুরান ঢাকার জীবন, ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে আর বুবলি অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতার দাবি, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু বাণিজ্যিক দর্শকের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাও মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X