বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মারা গেলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লরেন বেনেট

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
মারা গেলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লরেন বেনেট

বিশ্বখ্যাত পপ গায়িকা লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সোমবার তার সাবেক ব্যান্ড ‘জি.আর.এল.’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।

তবে লরেন বেনেটের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। তার পরিবারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আকস্মিক এই মৃত্যুর খবরে মার্কিন সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, বন্ধু ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

লরেন বেনেট বিশ্বব্যাপী পরিচিতি পান ‘পার্টি রক অ্যান্থেম’ গানটির মাধ্যমে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত গানটি টানা ছয় সপ্তাহ ‘বিলবোর্ড হট ১০০’ চার্টের শীর্ষস্থান দখল করে রাখে। এটি বিলবোর্ডের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গানের তালিকায় স্থান করে নিয়েছে।

শুধু চার্টেই নয়, ইউটিউবেও গানটির অসাধারণ সাফল্য রয়েছে। এর অফিসিয়াল মিউজিক ভিডিও ২.৫ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত করেছে।

সংগীত জীবনে লরেন বেনেট একাধিক ব্যান্ড ও শিল্পীর সঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি জনপ্রিয় গার্লস পপ গ্রুপ ‘জি.আর.এল.’-এ যোগ দেন। এছাড়া বিশ্বখ্যাত র‍্যাপার পিটবুলের জনপ্রিয় গান ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’-এও কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত ও সংগীতপ্রেমীরা গভীর শোক প্রকাশ করছেন। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা, তবুও তার সংগীত ও অবদান দীর্ঘদিন ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X