মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি নাটকে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দর্শকপ্রত্যাশা থাকা সত্ত্বেও গত কয়েক মাস ছোট পর্দার আলোচিত এই দুই তারকা একসঙ্গে কোনো কাজ করেননি। যে কারণে প্রত্যাশা থাকা দর্শক নতুন কোনো নাটকে এ জুটির দেখা পাননি। অবশেষে সেই ভক্তদের কথা মাথায় রেখে আরও একবার ইয়াশ-তটিনীকে নিয়ে নতুন এক গল্প পর্দায় তুলে আনছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। নির্মাণ করেছেন একক নাটক ‘ভালোবাসার গল্প’।

এর আগে এই নির্মাতার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘কাছে আসার সময়’, ‘কী মায়ায় জড়ালে’, ‘তাহার নামটি মায়া’, ‘রাইড শেয়ারিং’, ‘কত যে আপন’, ‘ভালোবাসায় আদরে’, ‘যে প্রেম এসেছিল’, ‘আমার থাকিস তুই’, ‘মিস ম্যাচ’ নাটকগুলোয় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন ইয়াশ-তটিনী জুটি।

সেই সুবাদে রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় ভালোবাসার নতুন এক গল্পে আবার জুটি বেঁধেছেন তারা। সেখানে তাদের সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দিপা খন্দকার, মিলি বাসার, সার্জিল আহমেদ, ইশরাত অতিথি প্রমুখ।

‘ভালোবাসার গল্প’ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আরেক আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত। তাঁর সঙ্গে সহকাহিনিকার হিসেবে ছিলেন অভ্র মাহমুদ। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও নির্মাতা ও প্রযোজক জানান।

রোমান্টিক এ নাটকে তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে ইয়াশ রোহান বলেন, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দু-তিনটি নাটক অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে এক নাগাড়ে কাজ করে গেছেন।

একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।’ ইয়াশের পাশাপাশি জুটি নিয়ে একই কথা শুনিয়েছেন অভিনেত্রী তটিনী নিজেও।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X