বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অপু বিশ্বাসের ‘শিকার’ এবার বড় পর্দায়

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’। বছরের শুরুতে এটি ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও নানা কারণে নির্মাণকাজ পিছিয়ে যায়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘শিকার’ আর ওয়েব ফিল্ম হিসেবে নয়; পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে প্রত্যাশার তুলনায় বেশি সময় লাগায় মার্চ মাসে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের মাঝামাঝি থেকে আনুষ্ঠানিকভাবে দৃশ্যধারণ শুরু হবে।

নির্মাতা জানান, প্রাথমিকভাবে ‘শিকার’ ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্পের পরিধি এবং শিল্পীদের বিষয় বিবেচনা করে মনে হয়েছে, এটি বড় পর্দার জন্যই বেশি উপযোগী।

পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনা করে ছবিটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্মাতা জানান, সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং হবে নেপালে। এ জন্য শুটিং ইউনিট এ মাসের মাঝামাঝি দেশটিতে যাবে।

ইতোমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। এ ছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি আবেগঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

‘শিকার’ একটি সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী চলচ্চিত্র। এতে অপু বিশ্বাসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। নির্মাতার ভাষ্য, গল্পই হবে সিনেমাটির সবচেয়ে বড় শক্তি।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নতুন গল্প, বিদেশে শুটিং এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ‘শিকার’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X