মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘ভুল হলে সঙ্গে সঙ্গে ‘সরি’ বলি’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:২৫ এএম
তানজিকা আমিন

বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানজিকা আমিন প্রায় দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে ২০২৩ সালে নির্মাতা আশফাক নিপুন পরিচালিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-তে মিতু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নতুন করে দর্শকদের প্রশংসা কুড়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, নিজের দোষ-গুণ এবং জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে নিজের দোষ সম্পর্কে জানতে চাইলে তানজিকা আমিন বলেন, দোষ-গুণের আলোচনা করার আগে তিনি একটি বিষয় স্পষ্ট করতে চান। তার ভাষায়, যদি তিনি বুঝতে পারেন যে ভুলটি তার, তাহলে ক্ষমা চাইতে বা প্রয়োজনে অপর পক্ষের কাছে মাথা নত করতেও তার এক সেকেন্ড সময় লাগে না।

শুনেছি আপনার দোষ না থাকলেও আপনি কাউকে দোষারোপ করেন না। সঞ্চালকের এ কথার পর তানজিকা আমিন বলেন, আমি কাউকেই দোষারোপ করি না। এই অনুশীলন আমার মধ্যে নাই। ভুল করার পর “সরি” বলতে এক সেকেন্ডও নিই না। কারণ আমি পরিস্থিতি খারাপ করতে চাই না। যদি দেখি অপরপক্ষের দোষ বেশি, তখন আবার ছেড়েও দিই না।

নিজের গুণ সম্পর্কে প্রশ্ন করা হলে তানজিকা আমিন বিনয়ের সঙ্গে বলেন, তিনি নিজের মধ্যে বিশেষ কোনো গুণ খুঁজে পান না।

তবে তিনি স্বীকার করেন, মানুষকে ভালোবেসে পাশে রাখতে এবং আন্তরিকভাবে আপ্যায়ন করতে তার খুব ভালো লাগে। তার ভাষায়, মানুষকে ভালোবেসে খাওয়ানোর মধ্যে তিনি আলাদা এক ধরনের আনন্দ খুঁজে পান।

অভিনেত্রীর মতে, ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার হওয়ার অভিজ্ঞতাই তাকে আরও বাস্তববাদী করেছে। সেই কারণেই ভুল স্বীকার করা, সম্পর্কের মূল্য দেওয়া এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করাকে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X