বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

এক ফ্রেমে ৩৪ তারকা! মুক্তি পেল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:২০ এএম
এক ফ্রেমে ৩৪ তারকা! মুক্তি পেল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই বিশাল তারকাবহুল কাস্টের কারণে সিনেমাটি দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বলিউডের ইতিহাসে অন্যতম বড় মাল্টিস্টারার এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ৩৪ জন তারকা। এত বড় কাস্টকে একত্রে পরিচালনা করা কতটা কঠিন ছিল, সে অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন পরিচালক আহমেদ খান।

আহমেদ খানের ভাষ্য, এই সিনেমার শুটিং ছিল এক বিশাল আয়োজন। তিনি জানান, এমন অনেক দিন গেছে যখন একই দৃশ্যে প্রায় ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। প্রতিটি অভিনেতার সঙ্গে গড়ে পাঁচজন করে ব্যক্তিগত স্টাফ থাকায় শুধু শিল্পীদের টিমই দাঁড়িয়েছিল প্রায় ১৫০ জনে। এর সঙ্গে যুক্ত ছিল প্রোডাকশনের আরও প্রায় ২০০ জন ক্রু সদস্য।

সব মিলিয়ে প্রতিদিন ৩৫০ জনের কাছাকাছি মানুষের সমন্বয় করতে হয়েছে বলে জানান পরিচালক।

শুধু তাই নয়, এত বড় ইউনিট পরিচালনার জন্য সাধারণ শুটিং ফ্লোর যথেষ্ট ছিল না। এজন্য প্রোডাকশন টিমকে দুটি বিশাল মাঠ ভাড়া নিতে হয়। সেখানে ৫০টি ভ্যানিটি ভ্যান রাখার ব্যবস্থা, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের জন্য আলাদা জায়গা এবং টেকনিশিয়ানদের জন্য পৃথক ক্যাবিন তৈরি করা হয়েছিল।

পরিচালকের ভাষায়, সেটে সিনেমার শুটিংয়ের চেয়ে যেন একটি বিশাল উৎসবের আয়োজন চলছিল।

'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমা দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছিল এবং বক্স অফিসেও সফল হয়েছিল। ফলে তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি।

তবে মুক্তির আগেই ছবিটি যেমন ব্যাপক আলোচনার জন্ম দেয়, তেমনি বিভিন্ন সমালোচনারও মুখোমুখি হয়।

সিনেমাটির সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলোর একটি ছিল ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় দুই চরিত্র উদয় শেট্টি ও মজনু ভাই-এর অনুপস্থিতি।

পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং চিত্রনাট্য নিয়ে অসন্তুষ্টির কারণে নানা পাটেকর ও অনিল কাপুর সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এই সিদ্ধান্তে দীর্ঘদিনের 'ওয়েলকাম' ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়।

এছাড়া সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেই ভিএফএক্স নিয়ে সমালোচনা করেছিলেন। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ৩৪ জন তারকাকে একসঙ্গে জায়গা দিতে গিয়ে গল্পটি খিচুড়ি হয়ে যাবে না তো?

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা।

নারী তারকাদের মধ্যে রয়েছেন রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। এছাড়া আরও বহু নতুন ও অভিজ্ঞ শিল্পী গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

বিশাল তারকাবহুল কাস্ট, ব্যতিক্রমী আয়োজন এবং জনপ্রিয় 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা—সব মিলিয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ইতোমধ্যেই বলিউডের আলোচিত সিনেমাগুলোর একটি। এখন দেখার বিষয়, দর্শকদের উচ্চ প্রত্যাশা পূরণ করে ছবিটি বক্স অফিসে কতটা সফলতা অর্জন করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X