মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে আসছে ‘সুপারগার্ল’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
বাংলাদেশে আসছে ‘সুপারগার্ল’

চার দশকেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘সুপারগার্ল’ সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও এবার নতুন আঙ্গিকে চরিত্রটিকে ফিরিয়ে আনছে ডিসি ইউনিভার্স।

পরিচালক ক্রেইগ গিলেস্পি নির্মিত নতুন ‘সুপারগার্ল’ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে শুক্রবার (২৬ জুন)। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন, কারণ দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি দেওয়া হচ্ছে।

নতুন সিনেমায় সুপারগার্ল বা কারা জোর-এল চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিলি অ্যালকক। জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর এবার তিনি ডিসি ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারহিরো চরিত্রে হাজির হচ্ছেন।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

গল্পে দেখা যাবে, ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বড় হওয়া কারা পৃথিবীর সুপারম্যানের চেয়ে অনেক বেশি কঠোর ও ক্ষতবিক্ষত এক চরিত্র। মহাকাশ ভ্রমণে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে তার পরিচয় হয়। রুথির পরিবারকে হত্যার পর তাকে সঙ্গে নিয়ে ন্যায়বিচারের খোঁজে বিপজ্জনক অভিযানে বের হয় সুপারগার্ল।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টি-হিরো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। এই চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া, যিনি এর আগে ডিসি ইউনিভার্সে অ্যাকুয়াম্যান চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেক দর্শক মনে করছেন, এটি প্রচলিত সুপারগার্ল কাহিনির তুলনায় বেশি পরিণত, আবেগঘন এবং অন্ধকারধর্মী গল্প উপস্থাপন করবে।

নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও অন্যতম প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিনেমাটি শুধু একটি স্বতন্ত্র সুপারহিরো চলচ্চিত্র নয়, বরং ডিসির ভবিষ্যৎ গল্প বলার কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ।

ফলে ‘সুপারগার্ল’ মুক্তির মাধ্যমে ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায় কতটা সফলভাবে এগিয়ে যায়, সেদিকে এখন নজর রয়েছে বিশ্বজুড়ে সুপারহিরো ভক্তদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X