বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ঘরোয়া আয়োজনে বিয়ে আমির-গৌরির

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ঘরোয়া আয়োজনে বিয়ে আমির-গৌরির বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই তিনি গৌরি স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে কথা বলেন আমির খান। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানটি হবে একেবারেই সাধারণ ও ব্যক্তিগত পরিসরে।

আমির খান বলেন, এটি একটি সাদামাটা আয়োজন। নিজ বাড়িতেই বিয়ে সম্পন্ন হবে। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া বড় কোনো আয়োজন থাকছে না। তাদের দুজনেরই ইচ্ছা ছিল, বিয়েটি যেন খুবই ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বলিউডের তারকা শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো জল্পনা চলছে।

প্রসঙ্গত, গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা, যিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরির আগের সংসারে একটি সন্তান রয়েছে। চলতি বছরের শুরুতে আমির খান প্রথমবার গৌরির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

অন্যদিকে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত এবং চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

সূত্র: বলিউড বাবলস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারি ক্লাব অব যশোর মিডসিটির  ক্লাব অ্যাসেম্বলি ও বোর্ড মিটিং

অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা, ঝড় হতে পারে দেশের ১০ জেলায়

জিএসকেএস’র উদ্যোগে একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

যশোরে ছাত্রদলের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ১  

অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি, উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা

রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, কড়াই নিয়ে থানায় কর্মীরা

নিবন্ধন ব্যয় কমানো ও এফএআর বাড়ানোর দাবি রিহ্যাবের

খুলনায় পরিত্যক্ত ঘরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

শৈলকূপায় চায়না দুয়ারী দমনে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

যশোরে খুলনা রেঞ্জ ডিআইজি / মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে

মোরেলগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ৯০ মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন

নাভারন-সাতক্ষীরা সড়কের দু' পাশের ৪০ বছরের পুরোনো ৫টি মেহগনি গাছ উধাও

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

উন্নয়ন কাজ শেষে সাড়ে ৩৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল কচুয়া উপজেলা প্রশাসন

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঝিকরগাছায় দোয়া মাহফিল

দলীয়ভাবে বহিষ্কার হওয়ায় শূন্য সাতক্ষীরা-৪ আসন নিয়ে যা জানালো ইসি

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার জামায়াতের

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

X