মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আলো থেকে হঠাৎ আড়ালে চলে গেলেন সাহারা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৪:০০ পিএম
ঢালিউড নায়িকা সাহারা

ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় ও আলোচিত নায়িকা সাহারা আজ দীর্ঘদিন ধরেই রূপালী পর্দার আড়ালে। এক সময়ের ব্যস্ত এই তারকা এখন বিনোদন অঙ্গন থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজ ১৯ জুন তার জন্মদিন।

পরিচালক শাহাদাত হোসেন লিটনের চলচ্চিত্র ‘রুখে দাঁড়াও’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সাহারার। চলচ্চিত্রে এসে তিনি ‘সাহারা’ নামেই পরিচিতি পান। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল না হলেও তার পোশাক ও উপস্থাপন নিয়ে সমালোচনাও তৈরি হয়।

এরপর ‘ভাড়াটে খুনি’ সিনেমায় আরও সাহসী চরিত্রে হাজির হন সাহারা। তবে এই ছবিটিও সফলতা পায়নি। ক্যারিয়ারের শুরুতেই টানা দুই ব্যর্থতার পর তিনি নিজের ইমেজ ও অভিনয়ধারা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।

পরবর্তীতে অ্যাকশন নায়ক আলেকজান্ডার বো'র সঙ্গে জুটি বেঁধে সাহারা ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন। ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’ সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানে তাদের উপস্থাপনা তাকে ব্যাপক আলোচনায় নিয়ে আসে।

ঢালিউডের জনপ্রিয় নায়ক রুবেল এবং রিয়াজের সঙ্গে ‘বিষাক্ত চোখ’ সিনেমায় কাজ করেন সাহারা। বড় বাজেটের এই সিনেমায় তার পারফরম্যান্স ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকমহলে আলোড়ন তোলে।

ক্যারিয়ারের সফল সময়েই ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে সম্পর্কে জড়ান সাহারা। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর ২০১৫ সালের জুলাইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর তিনি চলচ্চিত্র জগত থেকে পুরোপুরি সরে দাঁড়ান এবং সংসার জীবনে মনোনিবেশ করেন।

বিয়ের পর থেকে সাহারা আর কোনো চলচ্চিত্র, শুটিং বা তারকাদের আড্ডায় দেখা যায়নি। এক সময়ের জনপ্রিয় এই নায়িকা এখন ঢালিউডের ইতিহাসে এক নস্টালজিক নাম। আজ তিনি দর্শকদের কাছে শুধুই এক সোনালী অতীত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X