মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইউরোপ যাচ্ছেন জেমস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৫০ পিএম
ইউরোপ যাচ্ছেন জেমস

স্টেজ পারফরম্যান্সে এখনো সমান জনপ্রিয় ও দাপুটে বাংলাদেশের কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমস। দেশ-বিদেশের কনসার্টে শ্রোতাদের উন্মাদনায় মাতিয়ে রাখার ক্ষেত্রে তার জনপ্রিয়তা বরাবরের মতোই অটুট। এবার দীর্ঘ দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।

প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য ইউরোপের বিভিন্ন দেশে একাধিক কনসার্টে অংশ নেবেন জেমস। যদিও তার ইউরোপ সফরের খবর আগে থেকেই জানা ছিল, তবে এতদিন কনসার্টের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ইউরোপ সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছেন নগরবাউল জেমস। ঘোষিত সূচি অনুযায়ী, ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে তার কনসার্ট।

জেমসের ইউরোপ ট্যুর শুরু হবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে। আগামী ২৫ জুলাই সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম কনসার্ট। এরপর ধারাবাহিকভাবে তিনি গান শোনাবেন পর্তুগাল, সাইপ্রাস, ইতালির রোম ও ভেনিস এবং সুইডেনে।

জেমসের ইউরোপ ট্যুর ২০২৬ সূচি ২৫ জুলাই – লন্ডন, যুক্তরাজ্য ২৬ জুলাই – পর্তুগাল ৯ আগস্ট – সাইপ্রাস ১৬ আগস্ট – রোম, ইতালি ২২ আগস্ট – ভেনিস, ইতালি ৫ সেপ্টেম্বর – সুইডেন টিকিট বিক্রি শুরু, উচ্ছ্বসিত প্রবাসীরা

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, এটি প্রায় দুই মাসব্যাপী একটি বড় আয়োজন। এর আগে যুক্তরাষ্ট্রে সফল কনসার্ট ট্যুর সম্পন্ন করার পর এবার ইউরোপের শ্রোতাদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আরও বড় পরিসরে।

তিনি বলেন, টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা জেমসের লাইভ পারফরম্যান্স উপভোগ করার অপেক্ষায় রয়েছেন। আয়োজকরাও আশা করছেন, এই সফর হবে জেমসের আন্তর্জাতিক কনসার্ট ক্যারিয়ারের আরেকটি সফল অধ্যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X