মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নোরা ফাতেহি

এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:২০ পিএম
‘এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না’

আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পারফরম্যান্স লাইনআপে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত তারকা শাকিরা এবং বার্না বয়ের সঙ্গে।

এই অর্জনকে নিজের জীবনের অন্যতম বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, এই পর্যায়ে পৌঁছানো মোটেও সহজ ছিল না। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার নিরন্তর প্রচেষ্টার ফলেই আজ এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তার ভাষায়, “আমি সারা জীবন এই জায়গায় পৌঁছানোর জন্য কাজ করেছি।”

বিশ্বজুড়ে পরিচিত এই পারফর্মার আরও বলেন, একই মঞ্চে শাকিরা ও বার্না বয়ের মতো আন্তর্জাতিক সুপারস্টারদের সঙ্গে পারফর্ম করা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

নোরা ফাতেহি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক স্টেজ শো ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণকে তিনি ক্যারিয়ারের একটি বড় অর্জন এবং স্বপ্নপূরণ হিসেবে দেখছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X