মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কঙ্গনার ‘ভারত ভাগ্য বিধাতা’ মুখ থুবড়ে পড়ল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:৫০ এএম
কঙ্গনা রনৌত

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত আবারও বড় পর্দায় ব্যর্থতার মুখ দেখলেন। বহু প্রত্যাশিত নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি।

শুক্রবার দেশজুড়ে মোট ২,১৮১টি স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। এত বড় পরিসরে মুক্তি পেলেও আয় হয়েছে মাত্র ১.১৯ কোটি রুপি, যা বলিউড বাণিজ্য বিশ্লেষকদের হতাশ করেছে।

সিনেমাটির শো বরাদ্দ অনুযায়ী, সবচেয়ে বেশি শো ছিল এনসিআর অঞ্চলে (২৮১টি)। মুম্বাইয়ে ১৬৭টি এবং আহমেদাবাদে ১৪৩টি শো দেওয়া হয়। তবে এত শো থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল খুবই কম।

প্রথম দিন ‘ভারত ভাগ্য বিধাতা’র হিন্দি টুডি সংস্করণে সকালের শোয়ে ৩.৭৭ শতাংশ, বিকেলের শোয়ে ১২ শতাংশ এবং সন্ধ্যার শোয়ে ১০.৫৪ শতাংশ দর্শক ভিড় জমিয়েছিলেন। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, সিনেমাটি দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি।

‘ভারত ভাগ্য বিধাতা’ নির্মিত হয়েছে একটি সন্ত্রাসী হামলায় হাসপাতালের নার্সদের সাহসিকতা ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করে। ছবিতে কঙ্গনাকে একজন সেবিকার চরিত্রে দেখা গেছে, যেখানে মানবিকতা ও সাহসিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

গত কয়েক বছরে বড় পর্দায় কঙ্গনার সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারছে না। এর আগের আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’—যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন—সেটিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ও একই পথে হাঁটায় বলিউডে কঙ্গনার বক্স অফিস অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X