মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশেষ সম্মাননায় ভূষিত হবেন কারিনা কায়সার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:২৫ পিএম
বিশেষ সম্মাননায় ভূষিত হবেন কারিনা কায়সার

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’-এ প্রয়াত তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-কে বিশেষ সম্মাননায় ভূষিত করার ঘোষণা দিয়েছে।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য আয়োজন ‘চরকি কার্নিভাল’। এতে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টগুলোর মধ্য থেকে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে।

এরই মধ্যে সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর (ফিমেল) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার।

তবে তার অকাল মৃত্যুতে আয়োজক কর্তৃপক্ষ তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চরকি জানিয়েছে, এটি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, কারিনা কায়সারের কাজগুলো অসাধারণ হলেও তিনি এখন সব ধরনের প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তাকে প্রতিযোগিতামূলক বিভাগ থেকে সরিয়ে বিশেষ সম্মাননায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অবদানকে স্মরণ করতেই এবারের চরকি অ্যাওয়ার্ডসে তাকে বিশেষভাবে সম্মান জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X