মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম ম্যাচ খেলতে নামার অপেক্ষায় থাকা হট ফেভারিট দল ব্রাজিলকে আগেভাগেই শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে আছেন পড়শি এবং হাতে একটি ফুটবল ধরে রয়েছেন।

ছবির ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, “শুভকামনা ব্রাজিল।” পাশাপাশি ব্রাজিলের পতাকা, ফিফা ওয়ার্ল্ড কাপ হ্যাশট্যাগও যুক্ত করেন তিনি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তার এই পোস্ট প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সমর্থন জানিয়ে মন্তব্য করেন। একজন ভক্ত লেখেন, “ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল সমর্থক।” আবার কেউ কেউ হতাশা প্রকাশ করে মন্তব্য করেন, “তুমিও ব্রাজিল—এটা বিশ্বাস হচ্ছে না!”

উল্লেখ্য, রোববার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। বিশ্বকাপের প্রথম রাউন্ডে তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে জয় পেতে মরিয়া থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X