মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অপু বিশ্বাস

নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:০০ পিএম
অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে ভেসে যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তাঁর গভীর ভালোবাসা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

বিশ্বকাপ এলেই প্রিয় দল, খেলোয়াড় এবং স্মৃতির নানা মুহূর্ত নিয়ে আরও আবেগপ্রবণ হয়ে ওঠেন এই অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক। ব্রাজিলের খেলার স্টাইল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স তাকে বিশেষভাবে আকৃষ্ট করে।

তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সব কিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।

নিজে ব্রাজিলের ভক্ত হলেও তাঁর ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক। বিষয়টি নিয়ে হাস্যরস করে অপু বিশ্বাস জানান, পরিবারের মধ্যেই ফুটবল নিয়ে আলাদা আলাদা সমর্থন রয়েছে, যা খেলা দেখার আনন্দ আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে, সে মেসির ভক্ত।

অপু বিশ্বাসের কাছে বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং এক ধরনের উৎসব। তিনি জানান, রাত জেগে খেলা দেখা, রান্না করে আবার টিভির সামনে বসা—সব মিলিয়ে বিশ্বকাপের সময় ঘরে এক ভিন্ন পরিবেশ তৈরি হয়।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। রাত দুইটা-তিনটা বেজে গেলেও আমরা খেলা দেখি।

ফুটবলের প্রতি এমন আবেগপূর্ণ ভালোবাসার মাধ্যমে অপু বিশ্বাস আবারও প্রমাণ করলেন, খেলা শুধু মাঠের লড়াই নয়—এটি অনুভূতি, আনন্দ আর উৎসবেরও নাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X