মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জয়া আহসানকে ধুয়ে দিলেন ইলোরা গহর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
অভিনেত্রী জয়া আহসান।

মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে প্রায় তিন দশক ধরে কাজ করে আসছেন জয়া আহসান। দেশের পাশাপাশি ভারতের কলকাতার চলচ্চিত্র অঙ্গনেও তিনি নিয়মিত কাজ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাছ-মাংস খাওয়া নিয়ে দেওয়া তার একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা করেছেন অভিনেত্রী ইলোরা গহর।

গত এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, মাছ-মাংস খেতে তার ভালো লাগে না। এসব খাবার খেতে গেলে তার মনে হয়, তিনি যেন কোনো প্রাণীকে হত্যা করছেন। জয়ার এই বক্তব্য নিয়েই প্রতিক্রিয়া জানান ইলোরা গহর।

এক সাক্ষাৎকারে ইলোরা বলেন, জয়া আহসান দীর্ঘদিন ধরে দুই বাংলায় সফলভাবে কাজ করছেন এবং বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন। তার মতে, জয়া ব্যক্তিগত জীবনের চেয়ে ক্যারিয়ার ও সাফল্যকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সে লক্ষ্য অর্জনেও সফল হয়েছেন।

তবে প্রাণী হত্যা প্রসঙ্গে জয়ার মন্তব্যের সঙ্গে একমত নন বলে জানান ইলোরা। তিনি বলেন, অনেক মানুষই মাছ-মাংস খেতে পছন্দ করেন এবং এটি সমাজে স্বাভাবিক খাদ্যাভ্যাসের অংশ। তার ভাষ্য, মাছ-মাংস খাওয়াকে ‘প্রাণী হত্যা’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয় এবং এ ধরনের মন্তব্য করার আগে দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনা করা উচিত।

ইলোরা গহর আরও বলেন, সমাজে এখনও অনেক মানুষ নানা ধরনের কষ্টে জীবনযাপন করছেন। তিনি উল্লেখ করেন, ঢাকার বস্তি এলাকাগুলোতে গিয়ে তিনি মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখেছেন এবং শীতের সময় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করেছেন।

জয়া আহসানের উদ্দেশে তিনি বলেন, পশুপ্রেমের পাশাপাশি মানুষের কল্যাণেও আরও বেশি কাজ করা যেতে পারে। তার মতে, সমাজের অসহায় ও বয়স্ক মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ।

ইলোরা আরও মন্তব্য করেন, জয়া হয়তো নীরবে অনেক সামাজিক কাজ করেন, যা সাধারণ মানুষ জানে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে মাছ-মাংস খাওয়াকে ‘প্রাণী হত্যা’র সঙ্গে তুলনা করা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বলেন, কেউ স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে মাংস না খেতে পারেন, তবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে।

কুরবানি প্রসঙ্গ টেনে ইলোরা বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মীয় ও সামাজিক রীতির অংশ হিসেবে পশু কুরবানি দিয়ে থাকেন। তাই মাছ-মাংস খাওয়াকে সরাসরি ‘প্রাণী হত্যা’ হিসেবে বর্ণনা করা নিয়ে তার আপত্তি রয়েছে।

নিজের পরিবারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার বাবা কুরবানির বিরোধী ছিলেন, তবে তার মা কুরবানিতে অংশ নিতেন। এ অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, কুরবানিকে পশু হত্যা হিসেবে দেখা উচিত নয়।

সবশেষে জয়া আহসানের প্রতি ব্যক্তিগত ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে ইলোরা বলেন, জয়ার ফুল, গাছপালা ও প্রকৃতিপ্রীতি ইতিবাচক বিষয়। তবে পশুপ্রেম প্রকাশ করতে গিয়ে মাছ-মাংস খাওয়ার বিষয়টিকে ‘হত্যা’ হিসেবে আখ্যায়িত করা সমীচীন নয় বলেই তিনি মনে করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X