মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ হুনার হালি ও ময়াঙ্ক গান্ধী। গত ৯ জুন আদালত তাদের বিবাহবিচ্ছেদের মামলার চূড়ান্ত রায় দেন।

জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পারস্পরিক বিচ্ছেদের আবেদন করেছিলেন এই তারকা দম্পতি। প্রায় দেড় বছর ধরে মামলার কার্যক্রম চলার পর আদালত তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন।

বিচ্ছেদের রায় ঘোষণার সময় হুনার হালি তার অভিনীত ধারাবাহিক ‘রিমঝিম: ছোটি উমর বাদা সাফার’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কাজের কারণে তাৎক্ষণিকভাবে ফোন দেখতে না পারলেও পরে শুটিং শেষে আইনজীবীদের কাছ থেকে আদালতের সিদ্ধান্তের খবর জানতে পারেন।

বিচ্ছেদের সংবাদ পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন হুনার। এ সময় শুটিং সেটে উপস্থিত সহকর্মীরা তাকে সান্ত্বনা দেন।

হুনারের আইনজীবী রুগবেদ মোরে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, আদালত তার মক্কেলের আবেদন মঞ্জুর করেছেন এবং বিচ্ছেদ-সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “ডিভোর্স মামলায় সাধারণত যেসব সমঝোতার বিষয় থাকে, সেগুলো নিষ্পত্তির পরই বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হুনার হালি ও ময়াঙ্ক গান্ধী। একসময় টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ছিলেন তারা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে গড়ায়।

এর আগে এক সাক্ষাৎকারে হুনার জানিয়েছিলেন, দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও পারস্পরিক সম্পর্ক ও সম্মান বজায় রাখার চেষ্টা করবেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X