মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

বলিউড অভিনেত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক ভিডিও ‘সির সির’-এর (Sir Sir) ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই তাঁর প্রাণবন্ত নৃত্য, উপস্থিতি এবং ফুটবল-অনুপ্রাণিত পরিবেশনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নির্মিত বিশেষ মিউজিক প্রজেক্টে নোরা ফাতেহির অংশগ্রহণের খবর আগেই প্রকাশ পেয়েছিল। সেই ঘোষণা থেকেই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে ‘সির সির’ গানের প্রথম ঝলক সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।

গানটির শুটিং হয়েছে মরক্কোর ঐতিহাসিক শহর কাসাব্লাঙ্কায়। কোরিওগ্রাফার রাজিত দেব জানিয়েছেন, পুরো টিমকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের জন্য মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। তবে সীমিত সময়ের মধ্যেও তাঁরা কাঙ্ক্ষিত শট ধারণ করতে সক্ষম হন।

রাজিত দেবের ভাষায়, স্বল্প সময়ের মধ্যেই এমন দৃশ্য ধারণ করা হয়েছে যা প্রজেক্টটির অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

নোরা ফাতেহি জানিয়েছেন, ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবলার হওয়ার। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে এবার ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওর অন্যতম মুখ হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

লাল-সাদা পোশাকে ফুটবলকে কেন্দ্র করে তাঁর নৃত্য পরিবেশনা ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ফুটবল এবং সঙ্গীতের এই সংমিশ্রণ বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘সির সির’ গানটির মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

তাঁর মতে, মরক্কোর সংস্কৃতি, কানাডায় তাঁর বেড়ে ওঠা এবং ভারতের প্রভাব—সবকিছুর সমন্বয়ে গানটিকে আন্তর্জাতিক মাত্রা দেওয়া হয়েছে। তিনি বিশেষভাবে ভারত ও দক্ষিণ এশিয়ার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

নোরা আরও জানান, এই প্রজেক্টে ভারতীয় কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং স্টাইলিং টিমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই গানটি বাস্তব রূপ পেয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তুলতে বিভিন্ন আন্তর্জাতিক তারকার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, নোরা ফাতেহিও থাকছেন অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে।

মেক্সিকোতে উদ্বোধনী আয়োজনের পর ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। বিশেষ করে কানাডার টরন্টোতে তাঁর পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X