মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৩১ পিএম
অভিনেত্রী আনুশকা শর্মা

একসময় বলিউডের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন অনুষ্কা শর্মা। কিন্তু বিয়ে ও মাতৃত্বের পর ধীরে ধীরে অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। বর্তমানে স্বামী বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় কাটাচ্ছেন এই তারকা।

ব্যক্তিজীবনের নানা বিষয়ে সবসময়ই স্পষ্ট অবস্থান নিয়ে কথা বলেন আনুশকা শর্মা। সম্প্রতি তার একটি পুরনো সাক্ষাৎকার আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে, যেখানে তিনি পুরুষদের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন।

তিনি জানান, পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়া তার কাছে স্বস্তিদায়ক নয় এবং এ বিষয়ে তার অবস্থান খুবই স্পষ্ট।

এক সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেন, একবার এক পুরুষ বন্ধু তাকে অনেক উপহার পাঠিয়েছিলেন। বিষয়টি তার ভালো লাগেনি বলেও জানান তিনি।

তার ভাষায়, তিনি সাধারণত এই ধরনের উপহার পছন্দ করেন না। কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে তিনি খরচ ভাগ করে নেওয়াকেই স্বাভাবিক মনে করেন। এমনকি তিনি উপহারের মূল্য যাচাই করে প্রায় একই দামের উপহার ফিরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন।

তবে এই নিয়মের ব্যতিক্রম কেবল তার স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তবে অন্য পুরুষদের ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে এই সংস্কৃতি পছন্দ করেন না।

বর্তমানে বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে থাকেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। সন্তান জন্মের পর থেকে বড় পর্দায় তাকে খুব একটা দেখা যায়নি।

তিনি একসময় বলিউডে নিয়মিত কাজ করলেও এখন পরিবারকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছিল আনুশকা শর্মার শেষ সিনেমা। এরপর থেকে তিনি আর কোনো নতুন চলচ্চিত্রে অভিনয় করেননি।

ফলে তিনি আবার কবে বড় পর্দায় ফিরবেন, নাকি দীর্ঘ সময়ের জন্য অভিনয় থেকে বিরত থাকবেন—এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X