মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৮০ বছর বয়সে টনি জয়ের রেকর্ড

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
অভিনেতা জন লিথগোর সেরা অভিনেতার টনি পুরস্কার।

আমেরিকান অভিনেতা জন লিথগো যেন বয়সের সঙ্গে সঙ্গে আরও মুগ্ধকর হয়ে উঠছেন। ক্যালেন্ডার ধরে বললে, তার বয়স এখন ৮০। আর এই বয়সেই জিতে নিলেন সেরা অভিনেতার টনি পুরস্কার।

মঞ্চনাটকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত ‘টনি অ্যাওয়ার্ড’। রবিবার রাতে দেওয়া হয়েছে এর ৭৯তম আসরের পুরস্কার। এবার ‘জায়ান্ট’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন জন লিথগো। এর মধ্য দিয়ে গড়েছেন রেকর্ড। সবচেয়ে বেশি বয়সে সেরা অভিনেতার টনি জয়ের রেকর্ড এখন তার দখলে। এতদিন এ রেকর্ড ছিল রয় ডট্রাইসের, তিনি ২০০০ সালে ‘আ মুন ফর দ্য মিসবিগটেন’-এর জন্য ৭৭ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন।

এখানেই শেষ নয়, এই টনি জয়ের মধ্য দিয়ে আরেকটি রেকর্ডও গড়েছেন জন। অভিনয়ে তিনি প্রথম টনি পুরস্কার জিতেছিলেন ১৯৭৩ সালে। এবার পেলেন ৫৩ বছর পর। সর্বোচ্চ ব্যবধানে সেরা অভিনেতার টনি জয়ের কৃতিত্বও এখন তার দখলে। এ নিয়ে মোট তিনটি টনি পুরস্কার জিতেছেন জন।

পুরস্কার গ্রহণের পর আপ্লুত কণ্ঠে জন লিথগো বলেন, “আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান অভিনেতা মনে করি। এটি আমার তৃতীয় টনি অ্যাওয়ার্ড। প্রথমটি পেয়েছিলাম ৫৩ বছর আগে, ব্রডওয়েতে আমার অভিষেকের সময়। মজার বিষয় হলো, সেই ইংরেজি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে, ঠিক যেমন ‘জায়ান্ট’-এর হয়েছে। দুই প্রান্তে দুটি টনি, আর মাঝখানে ৫৩ বছরের যাত্রা। এই সময়ে আমি শত শত অসাধারণ থিয়েটার শিল্পীর সঙ্গে কাজ করেছি, মঞ্চে অসংখ্য আনন্দময় মুহূর্ত কাটিয়েছি। কিন্তু আজকের এই মুহূর্তটি নিঃসন্দেহে আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।”

প্রসঙ্গত, এবার টনিতে সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে ‘ডেথ অব আ সেলসম্যান’, এর মধ্যে আছে বেস্ট রিভাইভাল অব আ প্লে। এছাড়া এবার সেরা মঞ্চনাটক হয়েছে ‘লিবারেশন’, সেরা মিউজিক্যালের পুরস্কার পেয়েছে ‘স্মিগাডন’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X