মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

২৭ বছর পর ফিরছে জনপ্রিয় ‘হঠাৎ বৃষ্টি’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৪০ এএম
২৭ বছর পর ফিরছে জনপ্রিয় ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় ও সফল চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে বড় পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেক সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন।

ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান। তিনি জানিয়েছেন, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও পেয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় একটি চলচ্চিত্রের রিমেক নির্মাণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিচালক কামরুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, এ ধরনের ছবি রিমেক করা সহজ নয়। বর্তমান সময়ের দর্শক ও প্রেক্ষাপট মাথায় রেখে আমরা কাজ করেছি। ছবিটি দেখার পর দর্শকরাই এর মূল্যায়ন করবেন।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন খ্যাতিমান নির্মাতা বাসু চ্যাটার্জি। সে সময় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।

নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’-তে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।

এটি আরিয়ান সারোয়ারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও প্রথমবারের মতো তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, শুটিংয়ের আগে আমি মূল ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইয়ের অভিনয় থেকে অনুপ্রেরণা নিয়েছি, তবে অনুকরণ করিনি। পরিচালকের নির্দেশনা অনুসরণ করে নিজের মতো করে চরিত্রটি উপস্থাপনের চেষ্টা করেছি। অভিনয়জীবনের শুরুতেই এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।

‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরীসহ আরও অনেক শিল্পী।

উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। মূল সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস।

অন্যদিকে, নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। ফলে পুরোনো নস্টালজিয়া ও নতুন প্রজন্মের অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X