মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মা হতে চলেছেন সোহিনী সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০১:২৫ এএম
সোহিনী সরকার

বর্ষার আগেই টলিউডে ছড়িয়ে পড়েছে এক নতুন সুখবরের গুঞ্জন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী নাকি বাবা-মা হতে চলেছেন।

ঘনিষ্ঠ মহলের সূত্র অনুযায়ী, চলতি বছরেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে পারে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সোহিনী কিংবা শোভন—দুজনেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরব রয়েছেন।

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় আপাতত গোপন রাখতেই চাইছেন। চলতি বছরে তাঁদের ঘনিষ্ঠদের মধ্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, তাঁরা ধীরে ধীরে পরিবার বাড়ানোর পরিকল্পনা করেছিলেন।

এরই মধ্যে সোহিনীকে সাম্প্রতিক সময়ে খুব বেশি জনসমক্ষে দেখা যাচ্ছে না। প্রিমিয়ার কিংবা সামাজিক অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। তবে এগুলো সবই এখনো অনানুষ্ঠানিক গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

অভিনেত্রীর আসন্ন ছবি ‘ফেরা’ নিয়েও রয়েছে আলোচনা। পরিচালক পৃথা চক্রবর্তীর এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও সঞ্জয় মিশ্রকে। সম্প্রতি ছবিটির বিশেষ প্রদর্শনী হলেও সেখানে উপস্থিত ছিলেন না সোহিনী, যা আরও বাড়িয়েছে কৌতূহল।

২০২৪ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। এক বছরেরও বেশি প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেন। এখন মাত্র দুই বছরের মধ্যেই তাঁদের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার গুঞ্জন ঘিরে টলিপাড়ায় চলছে জোর আলোচনা।

যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও টলিউড মহলে এই খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X