বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

বিয়ের পর শোবিজ ছাড়লেন সায়মা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে যাত্রা শুরু করা সুমনা ইয়াসমিন সায়মা খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়লেও এবার তিনি শোবিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় এই সিদ্ধান্তে বিনোদন অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় সায়মা স্পষ্টভাবে জানান, তিনি আর মিডিয়ার সঙ্গে যুক্ত নন। একই সঙ্গে তিনি মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের জন্য যোগাযোগ না করার অনুরোধ জানান।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। এই নাটকে তিনি জনপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকমহলে পরিচিত মুখ হয়ে ওঠেন।

স্বল্প ক্যারিয়ারে তিনি আরও অভিনয় করেন বেশ কিছু জনপ্রিয় নাটকে, যেমন— ‘হরবোলা’, ‘সাথী’, ‘স্মার্ট লজিং মাস্টার’, ‘স্যারের প্রেমিকা’, ‘ছাত্রী পড়ানো নিষেধ’ এবং ‘বিসিএস রোমান্স’।

গত বছরের ১২ ডিসেম্বর লন্ডনপ্রবাসী রাসেল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়মা। বিয়ের পরপরই তিনি ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

ইসি সানাউল্লাহ / জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

X