মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বলিউডের খ্যাতনামা প্রযোজক আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
পাহলাজ নিহালানি

বলিউডের পরিচিত প্রযোজক এবং ভারতের সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পাহলাজ নিহালানি আর জীবিত নেই। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। সকালে প্রায় ৯টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পরে পরিবার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

পরিবারের বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সাথে আমরা জানাচ্ছি যে, ৪ জুন ২০২৬ আমাদের প্রিয় পেহলাজ নিহালনি পরলোকগমন করেছেন। আজ বিকেল ৩টায় সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

১৯৫০ সালে সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন পহেলাজ নিহালনি। বলিউডে একজন সফল প্রযোজক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা দর্শকমহলে জনপ্রিয়তা পায়, যার মধ্যে রয়েছে— ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তালাশ’, এবং ‘রঙ্গিলা রাজা’।

ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান হিসেবে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

এই সময় তাঁর কড়া ও রক্ষণশীল সেন্সর নীতির কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন। বিভিন্ন চলচ্চিত্রে একাধিক কাট দেওয়ার নির্দেশ নিয়ে চলচ্চিত্র মহলে বিতর্ক তৈরি হয়। এমনকি এক অভিনেতা নবাজউদ্দিন সিদ্দিকীর একটি সিনেমায় বহু দৃশ্য কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও সেই সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

প্রযোজক হিসেবে সফলতা এবং সেন্সর বোর্ড চেয়ারম্যান হিসেবে বিতর্ক—দুই দিক থেকেই পহেলাজ নিহালনি ভারতীয় চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে থাকবেন।

তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X