সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে আদালতের পথে নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুঞ্জনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা, তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং পরকীয়ায় জড়িত থাকার মতো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেতা আদালতে দায়ের করা আবেদনে দাবি করেছেন, তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর এবং মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব কনটেন্টে তাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামের জন্য ক্ষতিকর।

গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে নাগা চৈতন্যের আইনজীবী বৈভব গগ্গর আদালতকে জানান, কিছু অনলাইন কনটেন্টে অভিনেতাকে সামান্থার সঙ্গে প্রতারণাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাবেক স্ত্রীর ক্যারিয়ার ধ্বংস করার অভিযোগও প্রচার করা হচ্ছে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এগুলো মতপ্রকাশের স্বাধীনতা বা স্বাভাবিক সমালোচনার মধ্যে পড়ে না বরং উদ্দেশ্যপ্রণোদিত ট্রলিং ও মানহানির শামিল। তিনি আরও জানান, অভিনেতার অনুমতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও ও বিভিন্ন আপত্তিকর কনটেন্টও তৈরি ও প্রচার করা হচ্ছে।

আদালতে নাগা চৈতন্যের পক্ষ থেকে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রজগতে কাজ করছেন এবং দেশ-বিদেশে তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে ভিত্তিহীন অভিযোগ ও ভুয়া কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তা, জনসম্মুখের ভাবমূর্তি এবং পেশাগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।

শুনানি শেষে দিল্লি হাইকোর্ট বিবাদীপক্ষের কাছে সমন জারি করেছে। একই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত অধিকার ও সুনাম রক্ষায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের অন্যতম আলোচিত এই জুটি ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের জল্পনা, গুঞ্জন ও বিতর্ক চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X