সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ ১০ বছর পর অপেক্ষার পর যমজ সন্তানের মা–বাবা হলেন আলোচিত তারকা দম্পতি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকের দাম্পত্য, অসংখ্য ভালোবাসার মুহূর্ত আর অপেক্ষার পর অবশেষে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুখবর পেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। যমজ পুত্রসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে ভাসছেন ভক্তরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে সুখবরটি জানান এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে তারা লেখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি আমরা।’

ছোট্ট এই বাক্যেই যেন ধরা পড়েছে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া পূর্ণতার অনুভূতি।

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে বিবেক দাহিয়া খানিকটা রসিকতার সুরে লেখেন, ‘অপেক্ষার অবসান। আমাদের “দ্য বয়েজ” এসে গেছে, আর জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর লাগছে। দিব্যাঙ্কা আর আমি জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।’

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য বয়েজ’–এর প্রসঙ্গ টেনে নিজের যমজ ছেলেদের ‘দ্য বয়েজ’ বলে পরিচয় করান তিনি। পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদও চেয়েছেন এই অভিনেতা।

সন্তান জন্মের ঠিক কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। ছবিগুলোতে ছিল এক ধরনের শান্ত সৌন্দর্য আর নতুন জীবনের অপেক্ষা। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘একসময় আমরা একে অপরের ঘর ছিলাম, এখন আমরা আরেকজনের জন্য একটি ঘর হয়ে উঠছি। এই যাত্রা কেমন হবে জানি না, তবে এটুকু জানি—এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সফর।’

কয়েক মাস আগেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানিয়েছিলেন দিব্যাঙ্কা। তখন তিনি বলেছিলেন, প্রায় ছয় মাস পর্যন্ত তারা খবরটি গোপন রাখতে পেরেছিলেন। কারণ, এই সময়টুকু তারা নিজেদের মতো করে উপভোগ করতে চেয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা পুরো ছয় মাস খবরটা লুকিয়ে রাখতে পেরেছিলাম।’

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, তিনি ও বিবেক ঠিক এই সময়টাতেই সন্তান নিতে চেয়েছিলেন। ‘আমরা সন্তান চেয়েছিলাম, চেষ্টা করেছি, আর ঈশ্বর আশীর্বাদ করেছেন,’ বলেছিলেন তিনি। সেই সময় তিনি আরও জানান, দুই পরিবারের সদস্যরাই খবরটি শুনে ভীষণ আনন্দিত।

২০১৬ সালের ৮ জুলাই বিয়ে করেন দিব্যাঙ্কা ও বিবেক। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সেটে পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরে বিয়ে। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও স্থায়ী জুটি হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন তারা।

এবার সেই ভালোবাসার গল্পে যোগ হলো নতুন অধ্যায় দুই ছোট্ট ছেলের আগমন। পরিবারজুড়ে এখন আনন্দের আবহ, আর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X