রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নিষিদ্ধ হওয়ার পর অবশেষে মুখ খুললেন ‘ডন ৩’ অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২:০২ পিএম
রণবীর সিং

বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ‘ডন ৩’ সিনেমা ঘিরে তৈরি হওয়া বিতর্ক। সিনেমাটি থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করার পর অবশেষে মুখ খুলেছেন এই তারকা অভিনেতা।

সোমবার ফেডারেশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির পর রণবীর সিংয়ের আনুষ্ঠানিক মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে ‘ডন ৩’ নির্মাতা ফারহান আখতারের সঙ্গে দূরত্ব, প্রকল্প ছাড়ার বিতর্ক এবং ফেডারেশনের অভিযোগ নিয়ে অভিনেতার অবস্থান তুলে ধরা হয়।

এর আগে সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই দাবি করে, ফারহান আখতারের লিখিত অভিযোগের ভিত্তিতে রণবীর সিংকে তিন দফা নোটিশ পাঠানো হয়েছিল। তবে অভিনেতার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ফেডারেশনের অভিযোগ, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি ছেড়ে দেওয়ায় হাজারো দৈনিক মজুরিভিত্তিক চলচ্চিত্রকর্মী আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।

এই পরিস্থিতির পরই রণবীর সিংয়ের টিম পাল্টা বিবৃতি দেয়। সেখানে বলা হয়, চলচ্চিত্র শিল্প এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি অভিনেতার গভীর শ্রদ্ধা রয়েছে। সাম্প্রতিক জটিলতা নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবেই নীরব থেকেছেন, কারণ ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত আলোচনাকে তিনি সবসময় মর্যাদা ও পরিপক্বতার সঙ্গে সামলাতে বিশ্বাস করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রণবীর কখনোই জনসমক্ষে চলা জল্পনা-কল্পনার জবাব দেওয়াকে প্রয়োজনীয় মনে করেননি। বর্তমানে তার পুরো মনোযোগ নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। একই সঙ্গে তিনি আন্তরিকভাবে ‘ডন ৩’-এর সাফল্য কামনা করেছেন এবং ভবিষ্যতেও সংযত অবস্থান বজায় রাখবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত সংবাদ সম্মেলনে বলেন, গত ১১ এপ্রিল ফারহান আখতারের অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনে রণবীর সিংকে একাধিকবার তার অবস্থান জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতার টিম শুধু নীরবই থাকেনি, বরং ফেডারেশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে।

ফেডারেশনের সভাপতি বি. এন. তিওয়ারি আরও কঠোর অবস্থান নিয়ে জানান, কোনো সুপারস্টারই ইন্ডাস্ট্রির নিয়মের ঊর্ধ্বে নন। এই বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যরা রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না বলেও স্পষ্ট করেন তিনি।

রণবীর সিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের পর এখন বলিউডে আলোচনা শুরু হয়েছে—এই হাই-প্রোফাইল দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X