সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরিয়াস থেকে এবার কমেডিতে পা রাখছেন ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৫৫ এএম
জনপ্রিয় ম্রুণাল ঠাকুর

বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুর এবার নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন ঘরানায় পা রাখছেন। ‘সীতা রামাম’ ও ‘হাই নান্না’র মতো আবেগঘন ও সিরিয়াস সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এবার তিনি যাচ্ছেন পুরোপুরি কমেডি ও বাণিজ্যিক সিনেমার দুনিয়ায়।

এই নতুন যাত্রায় ম্রুণালকে দেখা যাবে বলিউডের জনপ্রিয় পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ। সম্প্রতি এই সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে কমেডিতে নাম লেখানো নিয়ে মজার সব তথ্য শেয়ার করলেন ম্রুণাল। ম্রুণাল জানান, ডেভিড ধাওয়ানের সাথে তার প্রথম দেখা করার অভিজ্ঞতা ছিল দারুণ চমকপ্রদ।

তিনি বলেছেন, ‘যখন এক কাপ চায়ের আড্ডায় ডেভিড স্যারের সাথে আমার প্রথম দেখা হয়, তখন আমি জানতামই না সিনেমার গল্প কী বা নায়ক কে। মাত্র ৪৫ মিনিটের কথায় স্যার আমাকে বলেছিলেন, তুমি অনেক ভালো অভিনয় করো, এবার আমি তোমার ভেতরের কমেডি করার ক্ষমতাটা দুনিয়াকে দেখাতে চাই। ব্যস, ওই এক কথাতেই আমি রাজি হয়ে যাই।’

জনপ্রিয় ম্রুণাল ঠাকুর

ম্রুণাল আরও যোগ করেন, যদি তাকে কমেডি সিনেমা করতেই হতো, তবে তা ডেভিড ধাওয়ানের হাত ধরেই হওয়া উচিত ছিল। কারণ বলিউডে কমেডি সিনেমার রাজা বলা হয় তাকে। পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ম্রুণাল মজার ছলে বলেছেন, ‘ডেভিড স্যার, আপনার সাথে যদি আমার আরও কয়েক বছর আগে দেখা হতো, তবে কতই না ভালো হতো! মনে মনে আমি স্যারকে বলছিলাম, দয়া করে আমাকে একবারে তিন তিনটা সিনেমার জন্য সাইন করিয়ে নিন।’ এই সিনেমার পর নিজের কমেডি করার টাইমিং অনেক ভালো হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায় ম্রুণাল ঠাকুরের সাথে আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মণীশ পল।

বড় পর্দায় এই নতুন জুটির জমজমাট কমেডি ও রোমান্স দেখতে পাবেন দর্শকরা। সব কিছু ঠিক থাকলে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দর্শকরা দেখতে পাবেন নতুন জুটি ও কমেডি-রোমান্সে ভরপুর একটি বড় পর্দার বিনোদন।

সিরিয়াস চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করার পর এবার কমেডি ঘরানায় ম্রুণাল ঠাকুর কতটা সফল হন, সেটাই এখন বলিউড দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ডেভিড ধাওয়ানের অভিজ্ঞ পরিচালনায় সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বেশ উচ্ছ্বাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X