সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘চিৎকার না করলে ভয়াবহ কিছু ঘটতে পারত’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:২৫ এএম
অভিনেত্রী ফারিন খান

অভিনেত্রী ফারিন খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। শুক্রবার দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, গভীর রাতে জামালপুর যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে প্রবেশ করার পর তিনি সম্ভাব্য হামলা ও ধর্ষণচেষ্টার শিকার হতে পারতেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, গত ১৩ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুম ব্যবহার করতে যান। ওয়াশরুমে ঢোকার কয়েক মিনিট পর হঠাৎ অনুভব করেন, তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে।

পেছনে তাকিয়ে তিনি দেখতে পান, ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে দুটি হাত তার গলার খুব কাছে চলে এসেছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

ফারিন জানান, তার চিৎকার শুনে ড্রাইভার দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। অভিযুক্ত ব্যক্তিকে ধরার চেষ্টা করা হলেও সে পালিয়ে যায়। পরে ড্রাইভার অভিনেত্রীকে জানান, তিনি আগেই লোকটিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন। তার হাতে ডিমের খোসা থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হয়নি।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে ফারিন লেখেন, সময়মতো চিৎকার না করলে তাকে হত্যা করে লুটপাটের পাশাপাশি ধর্ষণের চেষ্টাও করা হতে পারত।

অভিনেত্রী ফারিন খান

তিনি আরও বলেন, বাইরে থেকে নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে তিনি ভয় ও মানসিক চাপে ভেঙে পড়েছিলেন। এই ঘটনার পরদিন শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গেও বিষয়টি শেয়ার করেন অভিনেত্রী।

স্ট্যাটাসে নারী নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফারিন। তিনি বলেন, দেশের নারীরা প্রতিনিয়ত নানা ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পোশাকের ভিত্তিতে নারীদের বিচার করা এবং ধর্ষণের ঘটনায় কার্যকর বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসিকতার প্রশংসা করছেন এবং দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X