সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন গ্ল্যামারাস লুকে হাজির শাকিরা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:২৫ পিএম
নতুন গ্ল্যামারাস লুকে হাজির শাকিরা

বিশ্বজুড়ে বিশ্বকাপ ফুটবল ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক সেই সময় নতুন গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

মঙ্গলবার (১৯ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। প্রকাশিত ছবিগুলোতে ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস ও ম্যাচিং ফিটিং প্যান্টে দেখা যায় তাকে। উজ্জ্বল সোনালি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবিতে খোলা দীর্ঘ সোনালি চুল ও আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের দৃষ্টি কাড়ে।

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্তরা তার স্টাইল, ফিটনেস এবং আকর্ষণীয় উপস্থিতির প্রশংসায় ভাসান। কমেন্ট বক্সজুড়েও দেখা যায় অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া।

নতুন গ্ল্যামারাস লুকে হাজির শাকিরা

বর্তমানে বিশ্বকাপের থিম সং ও ফাইনাল পারফরম্যান্স নিয়েও আলোচনায় রয়েছেন শাকিরা। সম্প্রতি নাইজেরিয়ান শিল্পী বুর্না বয়-এর সঙ্গে গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এ ছাড়া আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ম্যাডোনা এবং বিটিএস-এর সঙ্গে পারফর্ম করার কথাও রয়েছে তার। বিষয়টি ঘিরে সংগীত ও ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে বাড়তি উন্মাদনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X