সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৩:০৯ পিএম
হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি

দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুর পর এই খবর ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। জানা গেছে, তিনি বর্তমানে রাজধানীর বনানীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। তাঁর এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই নিজের ব্যতিক্রমধর্মী পরিবেশনা ও মিক্সিং দক্ষতার মাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়েন তিনি।

২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে গানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা ডিজে’ হিসেবে ভূষিত হন সনিকা। তবে তিনি কেবল ডিজে মিক্সিংয়েই সীমাবদ্ধ থাকেননি। ২০১৪ সালে প্রকাশ পায় তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’।

গান গাওয়ার পাশাপাশি সনিকার প্রতিভার ছটা দেখা গেছে ছোটপর্দাতেও। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামে দুটি টেলিভিশন নাটকে অভিনেত্রী হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X