সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুন্সিগঞ্জের মাটিতে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:২৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৬, ০১:১৪ পিএম
কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আবদুল্লাহপুরে তাঁর নানাবাড়িতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সেখানে সকালে মরহুমার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। কারিনাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনরা।

এর আগে রোববার বিকেলে কারিনার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়।

গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কারিনা। মৃত্যুর পাঁচদিন আগে, ১১ মে রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।

গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার খবর নিশ্চিত করেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সেদিন দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন কারিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে তাঁর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

হাসপাতালে ভর্তির প্রায় এক সপ্তাহ আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। গত ৮ মে রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X