সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষাই ভালো’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:২৮ এএম
শেফালি শাহ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি শাহ আবারও নিজের স্পষ্টভাষী মনোভাবের কারণে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, বিয়ে, মাতৃত্ব এবং সমাজের চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন শেফালি শাহ। তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষ এবং মানসিক পরিপক্কতার জন্য অপেক্ষা করা জরুরি।

কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিং-কে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। বিয়ে কোনো সহজ বিষয় নয়। এটি সফল করতে বোঝাপড়া, ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন।

শেফালি শাহ

সাক্ষাৎকারে বিয়ে ও মাতৃত্ব নিয়ে সমাজের তৈরি করা অদৃশ্য চাপ নিয়েও কথা বলেন শেফালি শাহ। তিনি জানান, বিশেষ করে নারীদের ওপর সমাজ সবসময় বিয়ে ও সন্তান নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এই প্রসঙ্গে রসিকতার ছলে তিনি বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে ট্রোলড হতে হবে। তবুও বলছি, বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন।

এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X