সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘পরীমনি ছাড়া সবাই অ্যাস্থেটিক করেছে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৬:৫৫ এএম
পরীমনি ও তমা মির্জা

চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনে সৌন্দর্যচর্চা, প্লাস্টিক সার্জারি এবং কসমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা নতুন নয়। সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের চেহারা, ত্বক ও বয়স ধরে রাখার নানা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা দেখা যায়।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।

অভিনেত্রী বলেন, বর্তমানে যাদের সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই কোনো না কোনো ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়েছেন। তবে তার ভাষ্য অনুযায়ী, পরীমনি ব্যতিক্রম।

তমা মির্জা বলেন, এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।

চেহারার পরিবর্তন ও সৌন্দর্য ধরে রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।’

তিনি আরো বলেন, ‘তবে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় যে চেঞ্জ হয়েছে। আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’

অনুষ্ঠানে তমা মির্জা আরো জানান, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X