সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মমতার পরাজয়ে গান গেয়ে উচ্ছ্বাস, মুখ খুললেন ঊষা উত্থুপ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপ। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়ে, মমতার বিদায়ে নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক নেটিজেন ঊষা উত্থুপের পুরনো একটি গান শেয়ার করে দাবি করেন, ‘দিদি গো’ গান গেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় উদযাপন করছেন এই শিল্পী। একই সঙ্গে ওই পোস্টে আরও দাবি করা হয়, তৃণমূল আমলে তার কাছেও ‘কাটমানি’ চাওয়া হয়েছিল বলে তিনি নাকি একসময় কলকাতা ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলেন।

তবে পুরো বিষয়টিকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ঊষা উত্থুপ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে গানটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি বহু বছর ধরে আমি গেয়ে আসছি। এটি একটি আরবি সুর থেকে অনুপ্রাণিত বাংলা গান। এর সঙ্গে বর্তমান রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

কলকাতা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন এই বর্ষীয়ান শিল্পী। তিনি বলেন, ‘আমি ১৯৭৬ সাল থেকে কলকাতায় আছি। কোনোদিন এই শহর ছেড়ে মুম্বাই চলে যাইনি। কলকাতা আমার ঘর ছিল, এখনও আছে।’

এদিকে মায়ের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মেয়ে অঞ্জলি উত্থুপও। তিনি লিখেছেন, ‘খুব ভালো বলেছ মা। গান গেয়ে সবাইকে আনন্দ দাও।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X