সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কানে আলিয়াকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, ভক্তরা মিস করছেন ঐশ্বরিয়াকে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৪০ পিএম
কানে আলিয়াকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া, ভক্তরা মিস করছেন ঐশ্বরিয়াকে

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত উপস্থিত থেকে আলো ছড়িয়েছেনঐশ্বর্য রাই বচ্চন। তবে এবারের আসরে তাকে দেখা না যাওয়ায় হতাশ হয়েছেন অনেক ভক্ত। অন্যদিকে, উৎসবে অংশ নিয়েছেন আলিয়া ভাট, কিন্তু তার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

গত ১০ মে কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ ক্যাম্পেইন ভিডিওতে দেখা যায় আলিয়া ভাটকে। তবে সেখানে ঐশ্বরিয়া রাইকে না দেখতে পেয়ে প্রশ্ন তুলেছেন বহু নেটিজেন। অনেকেই মনে করছেন, কান উৎসবের গ্ল্যামার ও ঐতিহ্যের সঙ্গে ঐশ্বরিয়ার উপস্থিতি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

আলিয়া ভাট

সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেন, “আলিয়া নিঃসন্দেহে সুন্দরী ও আকর্ষণীয়, কিন্তু ঐশ্বরিয়ার ধারে কাছেও পৌঁছাতে পারবেন না।” আরেকজন লিখেছেন, “কেউ তো আলিয়ার ছবিই তুলছে না! বিষয়টি সত্যিই বিব্রতকর।”

কান উদ্বোধনের দিন আলিয়া এসেছিলেন স্নিগ্ধ সাজে। রিয়া কাপুরের স্টাইলে তামারা রাল্ফের নকশা করা পিচ রঙের ক্যুচার গাউন গায় চাপিয়েছিলেন তিনি। রাহার মায়ের গলা জড়িয়েছিল প্রবাল ও হীরার একটি নেকলেস। রেড কার্পেটে যেন ফ্যাকাশে কমলা রঙয়ের ফুল হয়ে শোভা ছড়াচ্ছিলেন তিনি।

দ্বিতীয়বারের মতো কানে এলেন আলিয়া। আগের বার তার লুক ছিল ডিজাইনার যশ পাটিলের 'দ্যাট অ্যান্টিক পিস' কালেকশন থেকে স্প্যাগেটি স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইন-সহ স্ট্রাকচার্ড করসেট-স্টাইলের বডি গাউন। গাউনটির সঙ্গে শোপার্ডের সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X