সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘প্রতিবারই মনে হয় এটা আমার ফার্স্ট টেক, আবার লাস্ট টেক’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:২৪ পিএম
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তার পথচলা সহজ ছিল না—সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের জীবনসংগ্রাম, আত্মবিশ্বাস এবং শোবিজের চাপ নিয়ে খোলামেলা কথা বলেন।

নুসরাত ফারিয়া বলেন, জীবনে কিছু অর্জন করতে হলে সংগ্রাম অপরিহার্য। তিনি নিজের স্কুলজীবনের উদাহরণ টেনে বলেন, তিনি অনেক চেষ্টা করলেও কখনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারতেন না।

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

তার ভাষায়, আমি তাদেরই একজন ছিলাম যারা অনেক পড়াশোনা করত, কিন্তু ভালো রেজাল্ট করতে পারত না।

নিজের ব্যর্থতার মুহূর্তে মায়ের দেওয়া পরামর্শ তাকে নতুন দিশা দেয় বলে জানান ফারিয়া।

তিনি বলেন, আমার আম্মু বলেছিলেন—তুমি যেটা করছো, সেটার চর্চায় আছো। তাই জীবনে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই।

এই কথাই পরবর্তীতে তার জীবনের চালিকাশক্তি হয়ে ওঠে।

‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি। গান করেছি সাত থেকে আটটা। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি। কিন্তু তারপরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই অ্যাংশিয়াস থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক।’

তার কথায়, ‘যে জায়গাটাতে আমরা কাজ করি, বিশেষ করে ফেম দেখে অনেক চাকচিক্য মনে হয়। কিন্তু প্রতিদিনই একটা স্ট্রাগল থাকে। আমাদের প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়।’

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

ফারিয়ার ভাষ্যে, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে। আবার একদিন যদি এক ইঞ্চি ভুল কথা বলে দেই, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X