সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:২০ পিএম
মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে : অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ হিসেবে। এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আবেগঘন বার্তা ও শুভেচ্ছা শেয়ার করেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।

মা দিবস উপলক্ষে রোববার (১০ মে) সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি মাতৃত্ব নিয়ে গভীর অনুভূতি প্রকাশ করেন।

অপু বিশ্বাস লিখেছেন, “মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।” তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাকে মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্য নিয়ে সমালোচনাও করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও ২০১৭ সালের ১০ এপ্রিল এই সম্পর্ক প্রকাশ্যে আসে। ওইদিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস।

পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বর্তমানে তিনি তার সন্তান আব্রাম খান জয়কে নিয়েই জীবন কাটাচ্ছেন এবং এককভাবে মাতৃত্বের দায়িত্ব পালন করছেন।

বিশ্ব মা দিবসের এই দিনে অপু বিশ্বাসের পোস্ট আবারও আলোচনায় এনেছে তার ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের যাত্রাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X