সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাসিনা সরকারের ক্ষমা প্রার্থনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:২০ পিএম
বাউল শিল্পী হাসিনা সরকার

বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়া বাউল শিল্পী হাসিনা সরকার অবশেষে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং অনেক সময় “অনুচিত সম্পর্ক” না থাকলে মঞ্চে সুযোগ পাওয়া যায় না—এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাংস্কৃতিক অঙ্গনে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সামাজিক মাধ্যমেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। সেখানে হাসিনা সরকার বলেন, তিনি সকল বাউল শিল্পীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং সবাই যেন তাকে আগের মতোই গ্রহণ করেন সেই অনুরোধ জানান।

ভিডিও বার্তায় তিনি আরও দাবি করেন, মিরপুরে তার একটি অফিস কিছু ব্যক্তি এসে বন্ধ করে দেয়। পাশাপাশি “হাসিনা সরকার” নামের কারণে বিভিন্ন মঞ্চ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসিনার কথায়, ‘অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেটা অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।’

তিনি জানান, ক্ষোভ ও হতাশা থেকেই আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X