সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গানে অশ্লীলতার অভিযোগে নোরা ফাতেহিকে তলব করেছে এনসিডব্লিউ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:৫৭ পিএম
নোরা ফাতেহি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন ‘সারকে চুনার তেরি সারকে’ গানকে ঘিরে। গানটির ভিডিওতে ‘অশ্লীলতা’ ও ‘আপত্তিকর দৃশ্য’ রয়েছে—এমন অভিযোগে তাকে তলব করেছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)।

কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টা ৩০ মিনিটে নোরা ফাতেহিকে সশরীরে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে।

গত মার্চ মাসে প্রকাশিত এই গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, গানের দৃশ্যে যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন উপাদান ব্যবহার করা হয়েছে, যা সামাজিক ও নৈতিক মানদণ্ডের পরিপন্থী।

এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ভারতের জাতীয় মহিলা কমিশনের নজরে আসে।

কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে শুধু নোরা ফাতেহিই নন, বরং অভিনেতা সঞ্জয় দত্ত, সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধেও সমন জারি করেছে।

জাতীয় মহিলা কমিশনের মতে, গানটি ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং শিশুদের সুরক্ষায় তৈরি ‘পকসো’ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছে। কমিশনের দাবি, গানটির কথা ও দৃশ্যগুলো সমাজের জন্য আপত্তিকর এবং নিয়মবহির্ভূত।

এই গানটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনরোষের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ‘সারকে চুনারি’ গানটি নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এই ঘটনার পূর্ণাঙ্গ শুনানির জন্য নোরা ফাতেহিকে সশরীরে হাজির হয়ে নিজের পক্ষ ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X