সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘বয়স্ক শিল্পীদের কেউ পছন্দ করে না’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৪০ এএম
প্রবীণ শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ডলি জহুর

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকের হৃদয় জয় করেছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। তবে জীবনের এই পর্যায়ে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শকের আচরণ তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সোশ্যাল মিডিয়া সংস্কৃতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও হতাশার কথা তুলে ধরেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

ডলি জহুর বলেন, “বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।” তিনি জানান, দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের অফুরান ভালোবাসা পেলেও বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে ব্যথিত করছে।

তার ভাষায়, “আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে একটা নেতিবাচক কমেন্ট করে। সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।”

তিনি আরও বলেন, জীবনে কখনো কল্পনাও করেননি যে তাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে। তবে এখন তিনি উপলব্ধি করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণ শিল্পীদের প্রতি মানুষের আগ্রহ কমে যায়।

নিজের প্রাপ্তি আর ভবিষ্যৎ নিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। কিন্তু এখন জানি না, আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না। কেউ বলবে কি না আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যা-ই হোক, ওসব কথা বলে লাভ নেই।’

জাতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ একুশে পদকেও ভূষিত হয়েছেন। দেড় শতাধিক সিনেমা এবং অগণিত নাটকে অভিনয় করা এই শিল্পীকে সাম্প্রতিক সময়ে পর্দায় খুব একটা দেখা না গেলেও দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও রুপালি পর্দায় ফিরেছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X