সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবশেষে জয়ের বিষয়ে মুখ খুললেন থালাপতি বিজয়  

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:০৬ পিএম
থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

২০২৬-এ বড় জয়ের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিজের দল তামিলাগা ভেত্রি কাজগাম-এর এই সাফল্যের পর সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিজয় বলেন, ‘দলের শুরু থেকেই আমরা উপহাস ও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা তা অতিক্রম করে শুধুমাত্র মানুষের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে গেছি।

তিনি আরো বলেন, “এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এটিকে ‘অলৌকিক নির্বাচন’ বলেছিলাম, এবং সেটি এখন সত্য প্রমাণিত হয়েছে।”

এরপর অভিযোগ তুলে বিজয় জানান, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর মানুষ সব সময় তাদের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তার কথায়, ‘আমরা রাজনীতিতে এসেছি মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই আমাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।’

যদিও নিরঙ্কুশ জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, সেখানে তামিলাগা ভেত্রি কাজগাম পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখনও ১০টি আসনের ঘাটতি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সম্ভাব্য মিত্রদের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি এবং বামপন্থী দলগুলো।

অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির নেত্রী খুশবু সুন্দর বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এখন দেখার বিষয়, সরকার গঠনের লক্ষ্যে থালাপতি বিজয় কোন পথে এগোন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X